টাঙ্গুয়া যেতে হলে প্রথমে আপনাকে সুনামগঞ্জ আসতে হবে । দেশের বিভিন্ন জায়গা থেকে সুনামগঞ্জ অভিমুখী বাস আসে। সুনামগঞ্জ এসে বোনাস ট্রিপ হিসেবে হাছন রাজার বাড়িটি দেখে নিবেন । এক্ষেত্রে আপনাকে রাতে সুনামগঞ্জ এ রাত যাপন করতে হবে । রাতের বেলায় সুরমা নদীর পারে রিভার ভিউ এর অপরূপ মন ভোলানো রূপটি দেখে নিতে পারেন । পরদিন সকালে হাছন রাজার বাড়ি দর্শন করে সুরমা সেতুর উপর নবনির্মিত আব্দুজ জুহুর সেতুতে আসবেন ।
সেখান থেকে বড় বাস / বাইক / লেগুনা / সিএনজি করে তাহিরপুর যেতে সময় লাগবে
২ ঘণ্টা । যদি আপনি মোটর বাইকে তাহিরপুর যান তাহলে এই রাস্তায় শাহ আরেফিনের
মাজার , বারেকেরটিলা , যাদু কাটা নদী , লাউরের গর , ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন অপরূপ কিছু ঝর্না দেখতে পারবেন।
তাহিরপুর এ আসার পর সরকারি ডাকবাংলো এবং ইউনও রেস্ট হাউস এ রুম নিতে পারেন ( এক্ষত্রে রুম আগে বুকিং দিতে হয়) । রুম ভাড়া ৩০০ টাকা । আমি নিচে কেয়ারটেকার এর সেল নং দিলাম । কৃপেশ ( ডাকবাংলো ) –০১৭২৪-৯৬৮১৬১ বিপেন ( ইউনও রেস্ট হাউস ) – ০১৭৬২-২২৭৯৮০ তাহিরপুর এ ভাল মানের খাবার হোটেল নেই । তবে নিঝুম হোটেল এন্ড রেস্টুরেন্ট এ মাজারি মানের খাবার পাবেন । রাতে গেস্ট হাউস এ থেকে পরদিন সকালে তাহিরপুর নৌকা ঘাটে গিয়ে দরদাম করে টাঙ্গুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন ।
নৌকা ভাড়া বারগেনিং করলে ৩০০০ – ৪০০০ এর মধ্যে পাওয়া যাবে । দুপুরের খাবারের জন্য তাহিরপুর বাজার থকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিবেন । ৩-৪ ঘণ্টা পুরো টাঙ্গুয়া ভ্রমণ করে যদি সময় থাকে তাহলে মেঘালয় সংলগ্ন গ্রাম এবং গারো পাড়া বাঙ্গালভিটা দেখতে পারেন । আর রাতে নৌকাতে থাকতে চাইলে মেঘালয় সীমান্ত বর্তী গ্রাম বাঘলি তে থাকার চেষ্টা করবেন । কারন এখানে আপনি রাতের খাবারের পাশাপাশি নিরাপদে থাকবেন ।
0 Comments